Dhaka Mail Logo

জাতীয়

গোপালগঞ্জে থানায় আগুনের অভিযোগে অতিরিক্ত এসপি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর ২০২৬, ০২:১৩ পিএম

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় জড়িত অভিযোগে এক অতিরিক্ত পুলিশ সুপারকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মো. আবুল হাসান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে ডিবি পুলিশের একটি দল ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে।

আবুল হাসান ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয়েই কর্মরত। তিনি ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়।

২০২৪ সালের ৫ আগস্টের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। পরবর্তীতে তাকে এসআরবিতে বদলি করা হয়।

জানা গেছে, গত ১৯ নভেম্বর ছাত্রলীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি চলাকালে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ করা হয়। এতে থানা ভবন পুড়ে যায়।

ঘটনার তদন্তে অগ্নিসংযোগের পরিকল্পনাকারী হিসেবে পুলিশ কর্মকর্তা আবুল হাসানের সম্পৃক্ততার তথ্য প্রাথমিকভাবে উঠে এসেছে। গ্রেফতারের আগে তাকে এসআরবি-১১ ও হেডকোয়ার্টারে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এমআর