Dhaka Mail Logo

জাতীয়

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৭

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর ২০২৬, ০১:০৩ পিএম

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জন গ্রেফতার ও ৪৪ টি মামলা দায়ের করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মঙ্গলবার অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩০, লালবাগ বিভাগ ৪৩, ওয়ারী বিভাগ ৬০, মতিঝিল বিভাগ ৬৪, তেজগাঁও বিভাগ ১০০, মিরপুর বিভাগ ১১৭, গুলশান বিভাগ ৪১ ও উত্তরা বিভাগ ৪২ জনকে গ্রেফতার করে ।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, চারটি রামদা, তিনটি ছুরি, একটি দা, একটি চাপাতি, পাঁচটি অবিস্ফোরিত হাত বোমা, তিনটি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, এক লিটার পেট্রোল, ৫২২ পিস ইয়াবা, আট বোতল বিদেশি মদ, এক হাজার টাকা এবং একটি মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

/এএস