নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে গিয়ে নিজেই গাড়ির চালকের আসনে বসেন তিনি।
এ সময় সেনাপ্রধান বসেছিলেন পাশের আসনে। একটি ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী নিজে সামরিক যান চালিয়ে ঘুরছেন। বেশ কিছু সময় তারা ওই গাড়িতে ঘোরেন। এ সময় সামরিক বাহিনীর কয়েকজন সদস্যও তাদের সঙ্গে ছিলেন।

এর আগে সকাল সাড়ে ১১টায় হেলিকপ্টারে করে স্বর্ণদ্বীপে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী।
এআর