নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২৬, ০২:২০ পিএম
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ এর সহকারী পরিচালক মো. রাশেদ মিজান।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে আছেন পাঁচজন সংসদ সদস্য। তারা হলেন- নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান এবং নিলোফার চৌধুরী। সফর শেষে ২৯ নভেম্বর দেশে ফিরবেন প্রতিনিধি দলটি।
এমএইচএইচ/এমআর