Dhaka Mail Logo

জাতীয়

গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ এএম

আলোচিত গোপালগঞ্জে এবং চুয়াডাঙ্গায় নতুন দুজন অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ও পদায়ন করা হয়েছে। 

রোববার (২২ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ এর অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খানের স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন ভূঁইয়াকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমাকে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

বদলি হওয়া দুই কর্মকর্তাকে ২৩ নভেম্বরের (সোমবার) মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

এএইচ