Dhaka Mail Logo

জাতীয়

বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরও জোরদারে একমত দুই দেশ

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম

ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে দায়িত্ব গ্রহণ করায় পররাষ্ট্র সচিবকে অভিনন্দন জানান নেপালের রাষ্ট্রদূত। এ সময় দুই দেশের সম্পর্কের বর্তমান পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ, শিক্ষা, পর্যটন এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বিনিময় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

উভয় পক্ষ বাংলাদেশ ও নেপালের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর ও গতিশীল করার বিষয়ে একমত পোষণ করে। 

এ লক্ষ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর আওতায় যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দুই দেশের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এম/এএইচ