Dhaka Mail Logo

জাতীয়

মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টারে জোড়া ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পিএম

রাজধানীর মালিবাগে আবুজর গিফারী কলেজের পাশে সরকারি অফিসার্স কোয়ার্টারের ভেতরে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
‎
‎রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। 
‎
‎এ বিষয়ে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, দুপুর আড়াইটার দিকে সরকারি অফিসার্স কোয়ার্টারের ভেতরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
‎
‎ওসি আরও বলেন, বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। আশপাশের সব সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা করছি।
‎
‎একেএস/এএইচ