নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর ২০২৬, ০২:৩২ পিএম
নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নড়াইল জেলা যুবলীগের দফতর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১১টায় রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে নড়াইল জেলা যুবলীগের দফতর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেফতার করা হয়েছে। তিনি মিরপুর এলাকায় বসে নাশকতার পরিকল্পনা করছিলেন। পরে আইনানুগ ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠিয়েছি।
একেএস/এমআর