Dhaka Mail Logo

জাতীয়

ঢামেকের জরুরি বিভাগের পাশেই পড়েছিল অজ্ঞাত নারীর মরদেহ 

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

রাজধানীর শাহবাগ থানাধীন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পেছনে আনাস ক্যান্টিনের বিপরীত পাশের ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৫৫ বছর।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল চারটার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরী বিভাগের ওয়ার্ড মাস্টার শিপন মিয়া জানান আজ বিকেল পৌনে চারটার দিকে খবর পেয়ে জরুরি বিভাগের পিছনে আনাস ক্যান্টিনের বিপরীত পাশের ফুটপাতে ওই নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে দ্রুত তাকে জরুরি বিভাগে নিয়ে গেলেও আর বাঁচানো সম্ভব হয়নি।

শিপন জানান, আশেপাশের লোকমুখে জানতে পেরেছি মৃত ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় বা স্থায়ী কোনো ঠিকানা জানা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তি সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এমএমআর/এআরএম