Dhaka Mail Logo

জাতীয়

সাংবাদিক ফরিদ উদ্দিনের মায়ের মৃত্যুতে বিএইচআরএফের শোক

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সদস্য ও দৈনিক মানবজমিনের জ্যেষ্ঠ প্রতিবেদক ফরিদ উদ্দিন আহমেদের মা রোকেয়া বেগম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭০ বছর বয়সে তার মৃত্যু হয়।

এর আগে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রোকেয়া বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)। এক শোকবার্তায় সংগঠনটির সভাপতি প্রতীক ইজাজ ও সাধারণ সম্পাদক মুজাহিদ শুভ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তারা।

শোকবার্তায় বিএইচআরএফ নেতারা বলেন, মায়ের মৃত্যু একজন সন্তানের জীবনে অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি। এই কঠিন সময়ে সহকর্মী ফরিদ উদ্দিন আহমেদ ও তার পরিবারের পাশে রয়েছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় ভোলার ভেদুরিয়া জামে মসজিদসংলগ্ন কবরস্থানে রোকেয়া বেগমের দাফন সম্পন্ন হয়েছে।

এমএইচ/এএস