Dhaka Mail Logo

জাতীয়

‎মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর ২০২৬, ০২:৪১ পিএম

‎রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে নাশকতার সঙ্গে জড়িত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
‎
‎বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
‎
‎গ্রেফতাররা হলেন- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের ইউনিট সভাপতি মো. শামীম হোসাইন, ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শরিফ সাইফুল ইসলাম, মিরপুর মডেল থানা প্রজন্মলীগের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, মিরপুর মডেল থানা যুবলীগ নেতা মোহাম্মদ আসলাম ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের অর্থ সম্পাদক নাজমুল হক ওরফে আকাশ।

‎এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতার সঙ্গে জড়িত আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে অভিযান চালিয়ে মিরপুর মডেল থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
‎
‎তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
‎
‎একেএস/এএস