জ্যেষ্ঠ প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৬, ১০:১৯ এএম
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
সংস্থাটির নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পান তারা। পরে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি, বারিধারা ফায়ার স্টেশনের দুটি, কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিইউ/এসআই