Dhaka Mail Logo

জাতীয়

রাজধানীর পল্লবী ও মহাখালীতে বাসে আগুন 

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ পিএম

রাজধানীর মহাখালী এবং পল্লবী এলাকায় দুই বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ৪০ মিনিটের ব্যবধানে দুই বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শাহজাহান মিয়া জানান, পল্লবীতে রাত ৮টা ৪৬ মিনিটে একটি বাসে আগুন লাগার খবর পান তারা। এরপর দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে রাত সোয়া ৯টার দিকে আগুন নির্বাপণ করা হয়। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

অন্যদিকে মহাখালীর তিতুমীর কলেজের সামনে ৯টা ২৬ মিনিটে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি। 

এমআইকে/এএইচ