জ্যেষ্ঠ প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৬, ০৯:০১ পিএম
গোপালগঞ্জে নাশকতা সৃষ্টির অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থেকে যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে এসআরবি-২।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাতে মোহাম্মদপুরের মোহাম্মাদিয়া হাউজিং রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন কাজী নুরুল আমিন ওরফে তুহিন (৫৫), মো. বিল্লাল হোসেন (৪১) ও আবুল বাশার (৪৭)। তারা সবাই গোপালগঞ্জ জেলার বাসিন্দা এবং যুবলীগের সদস্য।
এসআরবি জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে তুহিন যুবলীগের কাশিয়ানী থানা কমিটির সাবেক সভাপতি ও যাত্রাবাড়ী স্থানীয় ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ, মারধর, গুরুতর জখম, অপরাধমূলক ষড়যন্ত্র ও বেআইনি সমাবেশসহ বিভিন্ন অভিযোগে গোপালগঞ্জ ও ঢাকার যাত্রাবাড়ী থানায় দুটি মামলা রয়েছে।
এদিকে, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় আট প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এমআইকে/এআর