Dhaka Mail Logo

জাতীয়

রাজধানীতে ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৮০, মামলা ৩৯

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৬ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, রোববার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ ৪৮০ জনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৪ জন, লালবাগ বিভাগ ৭৮ জন, ওয়ারী বিভাগ ৭৪ জন, মতিঝিল বিভাগ ৪৯ জন, তেজগাঁও বিভাগ ৭৮ জন, মিরপুর বিভাগ ১১৯ জন, গুলশান বিভাগ ২৭ জন, উত্তরা বিভাগ ২৫ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। 

অভিযানকালে দুটি ছুরি, দুটি স্টিলের সুইচ গিয়ার, ১০ হাজার ৩০৬ পিস ইয়াবা, ৩২৬ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

এমআইকে/এসআই