জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ পিএম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) রাতে খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে খিলগাঁও থানা সূত্রে জানা গেছে।
গ্রেফতারকৃতরা হলেন- শওকত আলী সোহাগ (৪৫), ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ, মতিঝিলের সহ-সাংগঠনিক সম্পাদক; জেহাদুল ইসলাম জাহিদ (৫১), আওয়ামী লীগের সক্রিয় সদস্য; এবং সুমন ওরফে মুরগী সুমন (২৮), খিলগাঁও বউ-বাজার ইউনিট আওয়ামী লীগের সহ-সভাপতি ও বউ-বাজার যুবলীগের প্রচার সম্পাদক।
মতিঝিলের ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক শওকত আলী সোহাগ (৪৫), আওয়ামী লীগের সক্রিয় সদস্য জেহাদুল ইসলাম জাহিদ (৫১) এবং খিলগাঁও বউ-বাজার ইউনিট আওয়ামী লীগের সহ-সভাপতি ও বউ-বাজার যুবলীগের প্রচার সম্পাদক সুমন ওরফে মুরগী সুমন (২৮)।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এমআইকে/এসআই