Dhaka Mail Logo

জাতীয়

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর ২০২৬, ১২:১৪ পিএম

ভিসাপ্রত্যাশীদের জন্য জরুরি বার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এক্ষেত্রে ভিসা আবেদনের ক্ষেত্রে তথ্য যাচাই এবং তৃতীয় পক্ষের সেবা নেওয়া বা অর্থ দেওয়া থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে এই কূটনৈতিক মিশন।

সোমবার ( ১৬ নভেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। 

বার্তায় বলা হয়েছে, আপনার ভিসা আবেদনে দেওয়া সব তথ্যের যথার্থতা ও সত্যতা নিশ্চিত করার দায়িত্ব সম্পূর্ণ আপনারই। তাই নিজেই ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিন অথবা পরিবারের বিশ্বস্ত কোনো সদস্য বা বন্ধুর সাহায্য নিন।

তবে ভিসাসংক্রান্ত কাজে তৃতীয় পক্ষ থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। তৃতীয় পক্ষের সেবা নেওয়া এবং এ জন্য অতিরিক্ত ফি দেওয়া থেকে বিরত থাকা আহ্বান জানানো হয়েছে।

এর আগে, ভিজিটর ভিসা নিয়ে এক অপর এক পোস্টে মার্কিন দূতাবাস বলেছে, আপনি যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম মেনে চলবেন বলে কনস্যুলার অফিসার নিশ্চিত না হলে, তিনি আপনার ভিসার আবেদন প্রত্যাখ্যান করতে পারেন। ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা আপনার নিজের দায়িত্ব।

এমআর/এসআই