Dhaka Mail Logo

জাতীয়

ল্যাবএইড-ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং ল্যাবএইড ও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ‘ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট-২০২৬’-এর কোয়ার্টার ফাইনালের খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে জয় নিশ্চিত করে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ প্রতিদিন, ইন্ডিপেন্ডেন্ট টিভি, চ্যানেল ২৪ ও জাগো নিউজ।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর পল্টনে অবস্থিত আউটার স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।

দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে ২৬ রানে আগামীর সময়কে হারিয়েছে বাংলাদেশ প্রতিদিন। এতে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের ইমরানুর রহমান।

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ৭৬ রানে কালবেলাকে হারায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সেরাজুল। 

তৃতীয় কোয়ার্টার ফাইনালে স্টার নিউজকে ৩ উইকেটে হারিয়েছে চ্যানেল ২৪। ম্যাচ অব দ্য ম্যাচ হয়েছেন চ্যানেল ২৪-এর রেদুয়ান শুয়েব।

দিনের শেষ কোয়ার্টার ফাইনালে জাগোনিউজ ২৪ ডটকম ৩ উইকেটে হারিয়েছে চ্যানেল আইকে। জয়ী দলের শরিয়ত উল্লাহ খান ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। 

ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের সঞ্চালনায় কোয়ার্টার ফাইনালের খেলায় উপস্থিত থেকে ম্যান অব দ্য ম্যাচের সেরাদের হাতে পুরস্কার তুলে দেন ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য আল আমিন আজাদ, সাবেক যুগ্ম সম্পাদক মো. মঈন উদ্দিন খান, সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম। 

/এসআই