Dhaka Mail Logo

জাতীয়

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৪, মামলা ৫৩

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ ও নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৫৩টি মামলা করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগে ৬০ জন, ওয়ারীতে ৪৮ জন, মতিঝিলে ৫২ জন, তেজগাঁওয়ে ৯১ জন, মিরপুরে ১৪৭ জন, গুলশানে ৫০ জন এবং উত্তরা বিভাগে ৫৫ জন রয়েছেন। 

এছাড়া স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) অভিযানে একজন এবং গোয়েন্দা পুলিশের অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত ও সংশ্লিষ্ট আলামত হিসেবে তিনটি ককটেল, তিনটি ককটেলের বিস্ফোরিত অংশবিশেষ, ছয় কেজি গাঁজা, ২০৭ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল, এক হাজার টাকার ৯২৫টি জাল নোট এবং সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এসময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে গ্রেফতার ও উদ্ধার কার্যক্রম চালানো হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

এম/এএইচ