Dhaka Mail Logo

জাতীয়

আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর ২০২৬, ১২:৪২ এএম

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। 

বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে রাজধানীতে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিজেই জানিয়েছেন আসিফ নজরুল।

পোস্টে তিনি লেখেন, ‘আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছো মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ রাত ৭টা ৩০ মিনিটের দিকের ঘটনা।’ তবে ঘটনার স্থান উল্লেখ করেননি তিনি।

ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে সাবেক উপদেষ্টা আরও লেখেন, ‘এর মধ্যে কেউ যদি আমার ফোন নম্বর থেকে বা অন্য যে কোনোভাবে মেসেজ পাঠিয়ে টাকা চায়, থ্রেট দেয় বা সন্দেহজনক কিছু লেখে, তাহলে সেটা এড়িয়ে যাবেন।’

পোস্টের শেষাংশে মোবাইল ফোনটি উদ্ধারে সবার কাছে দোয়া চেয়ে তিনি লিখেছেন, ‘দোয়া করবেন ফোনটা যেন উদ্ধার হয়। নিজের উপর খুব বিরক্ত হয়ে আছি।’

এমএইচআর