জ্যেষ্ঠ প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ। বুধবার (১১ নভেম্বর) বিকেলে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১)-এর সাইডলাইনে সম্মেলনস্থলে দুই নেতা বৈঠক করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর জোর দেওয়া হয়।
এছাড়া বৈশ্বিক সংকট হিসেবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় যৌথ পদক্ষেপ গ্রহণ এবং বিভিন্ন খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।
গুরুত্বপূর্ণ এই দ্বিপাক্ষিক বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বিইউ/এআরএম