Dhaka Mail Logo

জাতীয়

‘জলবায়ু ফোরামে সৌরবিদ্যুৎ ও নদী খনন কর্মসূচি তুলে ধরবেন প্রধানমন্ত্রী’

১১ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পিএম

‎জলবায়ু পরিবর্তনে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো যেসব ক্ষতির সম্মুখীন হচ্ছে সেসব বিষয় তুলে ধরাসহ গ্রিনন ইকোনমি, গ্রিন এনার্জির জন্য সৌরবিদ্যুৎ ও নদী খনন কর্মসূচি ‘ওয়ার্ল্ড জলবায়ু’ ফোরামে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎বুধবার (১১ নভেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ তুরস্কের আন্তালিয়া জলবায়ু সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
‎
‎প্রতিমন্ত্রী বলেন, ‘ঋন নয়, জলবায়ু ক্ষতির প্রভাব মেটাতে বাংলাদেশ জলবায়ু তহবিলের অনুদান চায়। এ বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান উচ্চপর্যায়ের বৈঠকে তুলে ধরবেন।’

তিনি আরও জানান, আজকে বিশ্ব নেতাদের বক্তব্য শেষে চীনের উপরাষ্ট্রপতি এবং উজবেকিস্তানের রাষ্ট্র প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। পাশাপাশি তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গেও তিনি বৈঠক করবেন।
‎
‎একেএস/এএইচ