নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৬, ১১:২৮ এএম
মহাব্যস্ত নগরী ঢাকায় প্রতিদিনই মানুষকে ছুঁটতে হয় নানা প্রয়োজনে। কখনো সংসারের বাজার করার জন্য মাছ-মাংস ও মুদি দোকানে, আবার কখনো নিজেকে সাজানোর জন্য শপিংমলে।
কিন্তু ঢাকার তীব্র যানজট পেরিয়ে, শরীরে ঘাম বের করে যদি গিয়ে দেখেন আপনার প্রত্যাশিত মার্কেট বা শপিংমলটি বন্ধ, তাহলে মেজাজ যে আকাশ ছোঁবে- এটাই স্বাভাবিক।
তাই বাসা থেকে বের হওয়ার আগে রাজধানীবাসীকে অবশ্যই জেনে নিতে হবে, কবে কোনদিন কোন এলাকার দোকানপাট ও শপিংমল বন্ধ থাকে। তাহলে আর কেনাকাটা করার কষ্টটা বৃথা যাবে না।
চলুন তাহলে জেনে নেওয়া যাক, আজ বুধবার রাজধানীর কোন কোন মার্কেট এবং দোকানপাট বন্ধ।
যেসব মার্কেট বন্ধ থাকবে
যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।
যেসব এলাকার দোকানপাট বন্ধ
বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকূল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।
এএইচ