Dhaka Mail Logo

জাতীয়

গেন্ডারিয়া-জুরাইনের মাদকস্পটে অভিযান, গ্রেফতার ১৫

জ্যেষ্ঠ প্রতিবেদক

১১ নভেম্বর ২০২৬, ১২:০৪ এএম

রাজধানীর গেন্ডারিয়া ও জুরাইনের বিভিন্ন মাদকস্পটে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ১৫ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তাদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয় ও বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে গেন্ডারিয়া থানার কড়াইপট্টি, মুন্সিরটেক ও দয়াগঞ্জ রেলক্রসিং এলাকা থেকে ১২ জন এবং জুরাইনের জুলহাস ও কানা জব্বারের মাদকস্পট থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস ও ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেফতার ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

এমআইকে/এমআর