জ্যেষ্ঠ প্রতিবেদক
০৮ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম
রাজধানীর ভাটারা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বলে জানা গেছে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। তবে এতে কেউ হতাহত হয়নি।
ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাস দাঁড়িয়ে ছিল। এসময় দূর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে থানা থেকে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিভিয়ে ফেলা হয়েছে। তবে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। কেউ হতাহত হয়নি।
এদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, হলুদ রঙের জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বাসটি দাউ দাউ করে জ্বলছে। বাসটি রাস্তার পাশে দাঁড় করানো ছিল।
বাসটিতে গান পাউডার দিয়ে আগুন দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এমআইকে/এএইচ