Dhaka Mail Logo

জাতীয়

নিউগিনি প্রপার্টিজের ভেতরে ফের হামলা, আটক কয়েকজন

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৭ নভেম্বর ২০২৬, ১০:০৪ পিএম

মিরপুরের ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি এলাকার নিউগিনি প্রপার্টিজের আবাসিক এলাকার ভেতরে আবারও হামলার ঘটনা ঘটেছে। 

শনিবার (৭ নভেম্বর) বিকেলে এই হামলার ঘটনা ঘটে। এসময় কয়েকজনকে আটক করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার ওসি গিয়াস উদ্দিন। 

তিনি ঢাকা মেইলকে বলেন, ‘দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল। আমরা সেখান থেকে কয়েকজনকে ধরে নিয়ে এসেছি। তবে সংখ্যাটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। আমরা যাচাই-বাছাই করছি।’ 

জানা গেছে, বিকেলে নিউগিনি প্রপার্টিজে আবারও হামলা করতে আসে একদল দুর্বৃত্ত। এসময় একজনকে আটক করে রাখা হয়। এরপর ট্রিপল নাইনে ফোন দিয়ে থানা পুলিশকে বিষয়টি জানানোর পর পুলিশ এসে সেই ব্যক্তিকে আটক করে। 

এছাড়া ঘটনাস্থল থেকে দুই পক্ষের আরও ১৩ জনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে ক্যান্টনমেন্ট থানায় ১৪ জনের মতো ব্যক্তিকে আটক রাখা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে থানা সূত্রে জানা গেছে। 

এর আগে গত মাসের ২৬ সেপ্টেম্বর নিউগিনি প্রপার্টিজের ভেতর থাকা ইউটিউবার সালমান মুক্তাদির স্টুডিওতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় পরে কয়েকজনকে আটক করে পুলিশ। 

কিন্তু মূলহোতা হামলার সমন্বয়কারী যুবরাজকে এখনো গ্রেফতার করা হয়নি। তিনিই হামলার বিষয়টি সমন্বয় করেন বলে অভিযোগ আছে। 

এমআইকে/এএইচ