নিজস্ব প্রতিবেদক
০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম
সমাজসেবা অধিদফতরের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবুল কাশেম। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসের উপসচিব মো. আবুল কাশেমকে বদলিপূর্বক প্রেষণে/সংযুক্তিতে নিয়োগের জন্য তাঁর চাকরি সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এসএইচ/এআর