নিজস্ব প্রতিবেদক
০৬ নভেম্বর ২০২৬, ১২:০৮ এএম
রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে, এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত দশটা ১০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ একটি মোটরসাইকেল এসে পুলিশ লাইন্সের ৩ নম্বর গেটে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এ সময় তীব্র ধোঁয়ায় আশপাশে থাকা মানুষ চারদিকে ছুটাছুটি শুরু করে। আমরা ভয় পেয়ে যাই। কিন্তু এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ডিউটি অফিসার এএসআই।
তিনি জানান, রাত দশটা ১০ মিনিটের দিকে রাজারবাগ পুলিশ লাইনের ৩ নম্বর গেটের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি আরো জানান, ঘটনাচলে ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। কে বা কারা করেছেন সে বিষয়টি শনাক্তে তারা কাজ করছেন।
একেএস/এআরএম