Dhaka Mail Logo

জাতীয়

পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম

পুলিশের ৬৭ জন পরিদর্শক (নিরস্ত্র) পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদান করতে হবে। একই সঙ্গে আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

এম/এআর