Dhaka Mail Logo

জাতীয়

সাতসকালে রাজধানীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক

০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ এএম

রাজধানীর মিরপুর বেড়িবাঁধে বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে আটটার দিকে শাহ আলী থানার অন্তর্গত বেড়িবাঁধের নবাবেরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তবে তাদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

dhaka accident-2নিহতরা অটোরিকশার যাত্রী বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান। তাদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নবাবেরবাগ এলাকায় বিকট শব্দে একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

dhaka accident-3দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন ও পথচারীরা গিয়ে দ্রুত ভেতরে আটকা পড়া লোকদের উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের একটি ইউনিটও। তারা গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে।

পরে মরদেহ চারটি শাহ আলী থানায় হস্তান্তর করার পর সেগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এমআর