Dhaka Mail Logo

জাতীয়

দাম্মামে ফিরছে বিমানের ফ্লাইট, আপাতত বন্ধ রিয়াদ রুট

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনায় পরিবর্তন এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে। তবে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন দিনের বেলায় এ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।

এদিকে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে আপাতত ফ্লাইট চলাচল স্থগিত থাকবে। রিয়াদগামী যাত্রীদের একটি বড় অংশ বিকল্প পথে সৌদি আরবে যাতায়াত করায় এ রুটে বর্তমানে পর্যাপ্ত যাত্রী চাহিদা নেই। এ কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রিয়াদ রুটের ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ।

টিকিট ও ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এমআইকে/এআর