নিজস্ব প্রতিবেদক
০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব যানবাহনের টোল মওকুফ করা হয়েছে। ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয় ঘণ্টা এ সুবিধা পাওয়া যাবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনসাধারণের সুবিধার্থে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল ফ্রি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ে এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী কোনো যানবাহনকে টোল দিতে হবে না।
এআর