Dhaka Mail Logo

জাতীয়

শিশুদের পাসপোর্ট নিয়ে অভিভাবকদের যে পরামর্শ দিল মার্কিন দূতাবাস

নিজস্ব প্রতিবেদক

০৩ নভেম্বর ২০২৬, ০১:১০ পিএম

যুক্তরাষ্ট্রে শিশুদের পাসপোর্টের মেয়াদ ১০ বছর নয়, মাত্র পাঁচ বছর। তাই সন্তানের পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি নজরে রেখে নির্ধারিত সময়ের আগেই নবায়নের পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস।

মঙ্গলবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে অভিভাবকদের এমন পরামর্শ দিয়েছে ইউএস অ্যাম্বাসি ঢাকা।

পোস্টে দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে শিশুদের পাসপোর্টের মেয়াদ পাঁচ বছর। অথচ দেখতে দেখতেই এই সময় পার হয়ে যায়। তাই সন্তানের পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার তারিখ মনে রাখা এবং সময়মতো তা নবায়ন করা জরুরি।

দূতাবাসের পোস্টে অভিভাবকদের উদ্দেশে বলা হয়, ‘অভিভাবকেরা, মনে রাখবেন: যুক্তরাষ্ট্রে শিশুদের পাসপোর্টের মেয়াদ ১০ বছর নয়, মাত্র ৫ বছর। আর দেখতে দেখতেই এই সময় পার হয়ে যায়। তাই সন্তানের পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার তারিখ দেখে রাখুন এবং সময়মতো নবায়ন করুন।’


এম/এফএ