Dhaka Mail Logo

জাতীয়

মন্ত্রিসভার ২৬তম বৈঠকে দুই আইনের খসড়া অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম

বিশেষ সৌরবিদ্যুৎ আইন এবং সরকারি ক্রয়সংক্রান্ত নীতিমালার খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী জাতীয় সংসদ অধিবেশনে বিল আকারে উপস্থাপনের পর আইন দুটি পাসের উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিসভার ২৬তম বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকার আইন দুটির খসড়ায় অনুমোদন দিয়েছে। আগামী সংসদ অধিবেশনে এগুলো বিল আকারে উপস্থাপন করা হবে। সার্বিক দিক বিবেচনা করে আইন দুটি পাসের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকাও অনুমোদন দেওয়া হয়েছে। এ বছর জাতীয় দিবস উপলক্ষে সাধারণ ছুটি থাকবে ১৫ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে ১৪ দিন। সব মিলিয়ে ছুটি ২৯ দিন। তবে এর মধ্যে সাপ্তাহিক ছুটি পড়ে যাওয়ায় কার্যকর ছুটি পাওয়া যাবে ২২ দিন।

এ ছাড়া অর্থপাচারসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে পারস্পরিক আইনি সহায়তা চুক্তির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এসএইচ/জেবি