Dhaka Mail Logo

জাতীয়

অক্টোবরে ঢাকা মেইলের সেরা প্রতিনিধি যারা

নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম

সদ্য বিদায়ী অক্টোবর মাসে প্রকাশিত প্রতিবেদন, কাজের মান ও সার্বিক পেশাগত কার্যক্রমের ভিত্তিতে সেরা তিন প্রতিনিধি নির্বাচন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় নিউজপোর্টাল ঢাকা মেইল।

সোমবার (২ নভেম্বর) অক্টোবর মাসের সেরা তিন প্রতিনিধির নাম ঘোষণা করে ঢাকা মেইল কর্তৃপক্ষ।

নির্বাচিত সেরা তিন প্রতিনিধি হলেন— ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশিকুর রহমান মিঠু, রাজবাড়ী প্রতিনিধি কাজী তানভীর মাহমুদ এবং পিরোজপুর প্রতিনিধি অহিদুজ্জামান।

ঢাকা মেইল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসেই নির্বাচিত প্রতিনিধিদের পুরস্কার তাদের নিজ নিজ ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।

আরও পড়ুন

আগস্ট মাসে ঢাকা মেইলের সেরা প্রতিনিধি যারা

সেপ্টেম্বরে ঢাকা মেইলের সেরা তিন প্রতিনিধি নির্বাচিত

প্রতিনিধিদের কাজের প্রতি উৎসাহ ও পেশাগত দক্ষতা বাড়াতে গত আগস্ট থেকে প্রতি মাসে সেরা প্রতিনিধি নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকাশিত প্রতিবেদনের সংখ্যা ও মান, সংবাদ সংগ্রহে সক্রিয়তা এবং সার্বিক পেশাগত কার্যক্রম বিবেচনায় এ নির্বাচন করা হয়।

প্রসঙ্গত, ২০২২ সালের শুরুতে যাত্রা করে ইউএস-বাংলা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিজয়-বাংলা মিডিয়া লিমিটেডের মালিকানাধীন ঢাকা মেইল। প্রতিষ্ঠার শুরু থেকেই দেশ-বিদেশের নির্ভুল, বস্তুনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ সংবাদ দ্রুত পাঠকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সংবাদমাধ্যমটি।

এলএ/জেবি