নিজস্ব প্রতিবেদক
০১ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম
রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে কোম্পানিভিত্তিক বাস চলাচল কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। প্রাথমিকভাবে ছয়টি রুটে চলাচল শুরু করেছে বাসগুলো। এরপর পর্যায়ক্রমে ৩২টি রুটের বাসের জন্য পৃথক রঙ ও নম্বর নির্ধারণ করা হবে।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন বলেন, দায়িত্ব গ্রহণের দিন থেকেই বাস রুট রেশনালাইজেশন নিয়ে কাজ করছি। এটি দীর্ঘদিনের একটি স্বপ্নের প্রকল্প। আপাতত ছয়টি রুটে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হচ্ছে। ভবিষ্যতে ৩২টি রুটের বাসের জন্য পৃথক রঙ ও নম্বর নির্ধারণ করা হবে। বাসের সামনের ডিজিটাল প্লেট দেখে যাত্রীরা সহজেই বুঝতে পারবেন, কোন বাস কোন রুটে চলাচল করছে।
আরও পড়ুন
আজ থেকে ৬ রুটে চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস
ই-রিকশা চলাচলে বিধিমালা, একজনের সর্বোচ্চ ৫ লাইসেন্স বরাদ্দ
সংসদের আগামী অধিবেশনেই সৌরবিদ্যুৎ সংক্রান্ত আইন পাস হবে: মন্ত্রী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ, বিআরটিসি, ডিএমপি এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
একেএস/এফএ