Dhaka Mail Logo

জাতীয়

ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ অক্টোবর ২০২৬, ০৮:০০ পিএম

যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর জাপানে চার দিনের সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।

চার দিনের সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তবে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে উড়োজাহাজটি ছাড়তে পারেনি।

পরে স্থানীয় সময় রাত সোয়া ১০টার দিকে উড়োজাহাজটির যান্ত্রিক ত্রুটি সারিয়ে সেটিকে যাত্রার জন্য প্রস্তুত করা হয়। এ সময় বাংলাদেশে রাত সোয়া ৭টা বাজে।

বিমান ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা বিলম্বিত হয়। ত্রুটি সমাধানের পর প্রধানমন্ত্রীসহ সফরসঙ্গীরা বিমানে ওঠেন।

যাত্রা বিলম্বের জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন মন্ত্রী।

বিইউ/এআর