নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পিএম
স্থানীয় সরকার নির্বাচনকে ভোটার এলাকা পরিবর্তনে আবদেন দাখিলের সময় ৩১ অক্টোবরের পরিবর্তে ১ নভেম্বর পর্যন্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৮ অক্টোবর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা গেছে।
ইতিমধ্যে মাঠ কর্মকর্তাদেরও এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিলের শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৬ নির্ধারণ করা হয়েছিল।
৩০ ও ৩১ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় পরবর্তী কর্মদিবস অর্থাৎ ০১ নভেম্বর রবিবার পর্যন্ত ভোটার স্থানান্তরের আবেদন দাখিল/গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছে ইসি।
এমএইচএইচ/এএম