Dhaka Mail Logo

জাতীয়

গুলিস্তানে দক্ষিণ সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ পিএম

রাজধানীর গুলিস্তান এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় ফুটপাতের ওপর গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া কর্মকর্তারা হলেন- প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ, সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মো. আমিনুল ইসলাম।

উচ্ছেদ অভিযানে দীর্ঘদিন যাবৎ ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ, পে-লোডারসহ বিভিন্ন ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। উচ্ছেদ শেষে জব্দ করা মালামাল ও সরঞ্জাম সিটি করপোরেশনের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে।

সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, পথচারীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার এ অভিযান অব্যাহত থাকবে।

একেএস/এআরএম