Dhaka Mail Logo

জাতীয়

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর ২০২৬, ১০:০০ এএম

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে এক হাজতির ঢামেকে মৃত্যু হয়েছে। তার নাম মো. আরিয়ান আহমেদ ইমরান (২২)।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৫ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতি মো. আরিয়ান আহমেদ ইমরান অসুস্থ হয়ে পড়েন। পরে কারারক্ষী মো. পলাশ তাকে চিকিৎসার জন্য ২৬ অক্টোবর রাত ১২টা ২৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১২টা ৪০ মিনিটে তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত মো. আরিয়ান আহমেদ ইমরান (২২) বরগুনা জেলার পাথরঘাটা থানার কাঠালতলী গ্রামের বাসিন্দা। মো. বাবার নাম আব্দুস সালাম।

বর্তমানে মো. মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, হাজতির অসুস্থ হয়ে পড়ার কারণ এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

/এএস