Dhaka Mail Logo

জাতীয়

চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে বিএনপি নেতা রাজেশ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর ২০২৬, ০৭:৩২ এএম

রাজধানীর মোহাম্মদপুর থানার ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুম খান রাজেশকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) রাতে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা তেজগাঁও বিভাগের উপ-কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ।

তিনি জানান, রাজেশের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সম্প্রতি ডিএমপির করা চাঁদাবাজের তালিকায় রাজেশের নাম রয়েছে বলেও জানা গেছে।

/এএস