Dhaka Mail Logo

জাতীয়

পুলিশের এসআই হুমায়ন কবিরের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পিএম

পুলিশের সাবেক সাব-ইন্সপেক্টর (এসআই)- হুমায়ন কবিরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

দুদক সূত্রে জানা যায়, প্রধান কার্যালয় থেকে অনুসন্ধানের অংশ হিসেবে নোটিশ জারি করা হলে চলতি বছরের ২৫ জানুয়ারি সাবেক এই এসআই তার সম্পদ বিবরণী জমা দেন। পরে দাখিল করা সম্পদ বিবরণী যাচাই-বাছাইয়ের জন্য ময়মনসিংহ কার্যালয়ে পাঠায় দুদকের প্রধান কার্যালয়।

দুদকের উপপরিচালক মানসী বিশ্বাসের সই করা এক চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।

চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অতি দ্রুত যাচাই-বাছাই শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

একেএস/এআর