Dhaka Mail Logo

জাতীয়

উত্তরায় ওয়ালটনের শোরুমে আগুন

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ অক্টোবর ২০২৬, ০২:২৭ পিএম

রাজধানীর উত্তরায় ইলেক্টনিক্স পণ্য উৎপাদন ও বিক্রিকারী প্রতিষ্ঠান ওয়ালটনের একটি শো রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুর ২টায় উত্তরা পশ্চিম থানার ১১ নং সেক্টরের গরিবে নওয়াজ অ্যাভিনিউয়ে থাকা ৬ তলা ভবনের ৫ম তলা ওয়ালটনের শোরুমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নেভাতে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে বলে ফায়ার সার্ভিসের উত্তরা স্টেশন থেকে জানানো হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানানো হয়নি।

এমআইকে/এমআর