Dhaka Mail Logo

জাতীয়

টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৬ এএম

পূজা ও সাপ্তাহিক মিলে টানা ৫ দিনের ছুটি শেষে আজ রোববার (২৫ অক্টোবর) থেকে খুলছে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।

এদিন খুলবে ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠানও। টানা পাঁচদিন ছুটি শেষে এদিন অফিসপাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, গত মঙ্গলবার (২০ অক্টোবর) দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ছিল।

টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত।
টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত।

পরদিন বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে ছিল সাধারণ ছুটি। এ ছাড়া বৃহস্পতিবারও (২২ অক্টোবর) ছিল নির্বাহী আদেশে ছুটি।

পাশাপাশি গত শুক্র ও শনিবার (২৩ ও ২৪ অক্টোবর) ছিল সাপ্তাহিক ছুটি। এতে টানা পাঁচদিন বন্ধ ছিল অফিস-আদালত।

এসব ছুটি শেষে আজ থেকে আবারো শুরু হচ্ছে স্বাভাবিক কর্মব্যস্ততা।

এএম