Dhaka Mail Logo

জাতীয়

টানা তিনদিন বন্ধ থাকছে হজ পোর্টাল

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পিএম

রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে হজ পোর্টাল (hajj.gov.bd) সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টা থেকে পোর্টালটি বন্ধ রয়েছে।

টানা তিন দিন থাকার পর ২৫ অক্টোবর সকাল ৯টায় পোর্টালটি আবার চালু হওয়ার তথ্য জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রক্ষণাবেক্ষণের কারণে হজ পোর্টাল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
রক্ষণাবেক্ষণের কারণে হজ পোর্টাল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

এই সময়ে প্রয়োজনীয় তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

হজ পোর্টালের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান থাকায় পোর্টালটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ সময় সেবা গ্রহণে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

হজ পোর্টাল বাংলাদেশের হজ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। হজযাত্রীদের নিবন্ধনসহ হজসংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা প্রদানে এই পোর্টাল ব্যবহার করা হয়। যার ফলে পোর্টালটি ওপর নির্ভরশীল কিছু অনলাইন সেবা সাময়িকভাবে পাওয়া যাবে না।

এএম