Dhaka Mail Logo

জাতীয়

মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে মোবাইল ছিনতাইয়ের ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর ২০২৬, ০৫:২২ পিএম

‎রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাই এর একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
‎
‎বৃহস্পতিবার (২২ অক্টোবর) মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
‎
‎গ্রেফতারকৃত হলো- মো. মানিক মিয়া। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গত ২১ অক্টোবর (বুধবার) বিকেলে ২০–২৫ বছর বয়সী চারজন যুবক চাপাতিসহ একটি অটোরিকশাযোগে ঘটনাস্থলে এসে এক পথচারী যুবকের হাত থেকে দুটি আইফোন ছিনিয়ে নেয়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা চাপাতি প্রদর্শন করে ভয়ভীতি সৃষ্টি করে অটোরিকশাযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
‎
‎এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, ছিনতাই এর ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আমরা দ্রুত আসামিদের শনাক্তে কাজ শুরু করি। এ ঘটনার পর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত মানিক মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়।
‎
‎তিনি আরও জানান, এ ঘটনায় আমরা ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করেছি। তাদেরকে থানায় এসে মামলা দায়েরের জন্য বলা হয়েছে।
‎
‎একেএস/এআর