Dhaka Mail Logo

জাতীয়

রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

২১ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পিএম

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষিদ্ধ দুই অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
‎
‎বুধবার (২১ অক্টোবর) বিকেলে ঢাকা উদ্যান সি ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
‎
‎গ্রেফতারকৃতরা হলেন- মো: জালাল উদ্দিন, নাঈম হাসান ডালিম, মাহমুদুল হাসান মামুন ও আল আমিন।
‎
‎পুলিশ জানায়, বুধবার (২১ অক্টোবর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালান মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজু আহম্মেদ ও আমিরুজ্জামান। এসময় ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কার্যক্রম নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের চারজন নেতাকে গ্রেফতার করা হয়। 

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রেখে ঢাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম ও মিছিল করতে এ এলাকায় অবস্থান করছিলেন। তাদের বিরুদ্ধ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
‎
‎এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, ‘মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে স্বেচ্ছেসেবক লীগ ও ছাত্রলীগের চারজন নেতাকে গ্রেফতার করা হয়েছে।’ 

ওসি আরও জানান, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা কাজ করছি।’
‎
‎একেএস/এএইচ