Dhaka Mail Logo

জাতীয়

মহাখালীতে ট্রেনের ধাক্কায় হোটেল কর্মচারী নিহত

২১ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পিএম

রাজধানীর বনানী থানার মহাখালী রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় চলন্ত ট্রেনে ধাক্কায় মো. রায়হান (২৫) নামের এক হোটেল কর্মচারী নিহত হয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে আটটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের সহকর্মী মো. আকাশ জানান, রায়হান মহাখালীর রেলগেটে ফুটপাতে একটি খাবার হোটেলের কর্মচারী ছিল।

‘সন্ধ্যার দিকে মহাখালী রেলগেট এলাকায় ট্রেন রাস্তা দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

নিহত যুবকের সহকর্মীর ভাষ্য, নিহত রায়হানের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। তিনি বেশ কিছুদিন ধরে হোটেলে কাজ করতো। থাকতোও হোটেলেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এমএমআর/এএম