নিজস্ব প্রতিবেদক
২১ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পিএম
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরির পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
বুধবার (২১ অক্টোবর) মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে নাসরুল্লাহ বদরপুরির পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায়, মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের স্থায়ী আবাসনের ব্যবস্থা এবং সন্তানদের শিক্ষার দায়িত্ব পালনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
এর আগে গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার শিকার হন বাংলাদেশ থেকে যাওয়া ৪৫ সদস্যের একটি ওমরাহ কাফেলা। এতে বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি নিহত হন বাংলাদেশের মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি (৪৫)।
তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুরের বাসিন্দা এবং ওই ওমরাহ কাফেলার দলনেতা ছিলেন। এ ঘটনায় কাফেলার আরও কয়েকজন সদস্য আহত হন।
এসএইচ/এএইচ