Dhaka Mail Logo

জাতীয়

এনআইডি সার্ভারের পাসওয়ার্ড ফাঁসের দায় কর্মকর্তার: ইসি

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পিএম

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রমে ব্যবহৃত সার্ভারের ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য কারও সঙ্গে শেয়ার করলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে দায় নিতে হবে।

এ বিষয়ে কর্মকর্তাদের সতর্ক করে নির্দেশনা জারির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

ইসি সচিব আখতার আহমেদ এক চিঠিতে কর্মকর্তাদের বলেছেন, জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত কার্যক্রমে ব্যবহৃত User ID ও Password কারও সাথে শেয়ার করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে দায় নিতে হবে মর্মে নির্দেশনা জারি করতে হবে।

এ ছাড়া জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রম গতিশীল করার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) পুনরায় সংশোধনের প্রস্তাব উপস্থাপন করতে হবে।

এমএইচএইচ/এএম